কয়েন জমিয়ে বাইক কিনেছে যুবক

কয়েন জমিয়ে বাইক কিনেছে যুবক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ । আপডেট ১৮:৪৫

মাটির ব্যাংকে পয়সা জমিয়ে অনেকেই শখের জিনিস কেনেন। তাই বলে আড়াই লাখেরও বেশি টাকা জমিয়ে শখের মোটরসাইকেল কিনে ফেলার কথা সহজে শোনা যায় না। তবে, এমনই এক কাণ্ড ঘটিয়েছেন ইন্ডিয়ার তামিলনাড়ুর এক তরুণ। ওই যুবকের নাম ভি ভূপাথি। বয়স ২৯ বছর। বাড়ি তামিলনাড়ু রাজ্যের সালেম এলাকায়। ঘটনায় ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, ভূপতি নামে ওই যুবক একটি বেসরকারি কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন। এছাড়া তার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তিনি ভিডিও বানান। ভূপতি জানিয়েছেন, ৩ বছর বছর আগে তিনি যখন এই বাইকটি পছন্দ করেছিলেন, তখন এর দাম ছিল প্রায় ২ লাখ টাকা। কিন্তু তখন তার কাছে টাকা ছিল না। স্বপ্ন পূরণের জন্য তখন থেকেই টাকা জমাতে শুরু করেন তিনি। নিজের জমানো টাকা হিসেবে নোটকেই কয়েন করে জমাতেন তিনি।

জানা গেছে, সালেমের একটি শোরুম থেকে “বাজাজ ডোমিনার ৪০০” মডেলের বাইকটি কেনার জন্য সঙ্গে নিয়ে যান ২ লাখ ৬০ হাজার ১ রুপির মুদ্রা। এ জন্য তাকে রীতিমতো গাড়ি ভাড়া করতে হয়েছিল। মোটরসাইকেল কেনার পর যখন মূল্য পরিশোধের পালা আসে, তখন ওই শোরুমের বিক্রয়কর্মীদের চোখ কপালে ওঠে। যেহেতু সচল মুদ্রা নিতে যে কেউ বাধ্য, তাই তারা আর মানা করতে পারেননি। ওই শোরুমের পাঁচজন কর্মী ও ভি ভূপাথির চারজন বন্ধু মিলে এসব মুদ্রা গুনতে বসেন। টানা ১০ ঘণ্টায় তারা ২ লাখ ৬০ হাজারটি মুদ্রা গুনে শেষ করেন। এরপর বন্ধুদের সঙ্গে শখের মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরেন ভি ভূপাথি।

এ বিষয়ে ভূপতি বলেন, আমি বাইকের শোরুম ম্যানেজারকে আশ্বাস দিয়েছিলাম যে কোনো অসুবিধা হলে এক টাকার কয়েনকে কারেন্সি নোটে রূপান্তর করার দায়িত্ব নেব। চলমান ব্যাংক ধর্মঘটের কারণে, মনে হচ্ছে আমাকে সেগুলো নোটে রূপান্তর করতে হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading