সৌদি আরবে রোজা শুরু কাল
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০১ এপ্রিল ২০২২ । আপডেট ২২:০০
সৌদি আরবে শুক্রবার ১৪৪৩ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে। ফলে, এশিয়ার এই অঞ্চলে ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে রোজা।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ও ওমানের সুলতানের দফতরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ।
২০১৯ সালের পর এবারই প্রথম করোনা মহামারির স্বাস্থ্য সতর্কতা ছাড়া রমজান পালন করবে সৌদি আরব।
এদিকে, মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার তাদের আকাশে চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে দেশটিতে রবিবার শুরু হবে প্রথম রমজান।
ইসলামের অন্যতম এক স্তম্ভ পবিত্র রমজান মাস। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র এই মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।
ইউডি/সুস্মিত

