সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেনও

সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ২০ এপ্রিল ২০২২ । আপডেট ১৫:৩০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৬০৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬ কোটি ১২ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে ৫৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৩ পয়েন্টে। বুধবার ডিএসইতে ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৯টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বুধবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২২৩ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading