বন্ধ হলো অ্যালেক্সা ডট কমের ২৫ বছরের সেবা

বন্ধ হলো অ্যালেক্সা ডট কমের ২৫ বছরের সেবা
অ্যালেক্সা লোগো । দৈনিক উত্তরদক্ষিণ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৬ মে ২০২২ । আপডেট ০৯:৩০

ঘোষণা আগেই এসেছিল, এবার বন্ধ হয়ে গেলো ওয়েবসাইট অ্যানালাইসিসভিত্তিক বহুল পরিচিত অ্যালেক্সা ডট কম সেবা। গত বছর ৮ ডিসেম্বর থেকেই তারা আর নতুন সাবস্ক্রিপশন নেয়া বন্ধ রেখেছিল এবং ১ মে ২০২২ থেকে তা কার্যকর হচ্ছে। অ্যালেক্সা ডট কমের সাইটে গেলে দেখা যাচ্ছে তাদের বন্ধ হয়ে যাবার নোটিশ।

এক ব্লগ পোস্টে এ বিষয়ে অ্যালেক্সা জানিয়েছে, ২৫ বছরের প্রতিষ্ঠানটি ১ মে থেকে বন্ধ হচ্ছে। আড়াই দশক ধরে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পরও কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে অ্যামাজন এ কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণে অ্যালেক্সার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

ব্লগ পোস্টে আরও বলা হয়, যাদের দীর্ঘমেয়াদী সাবস্ক্রিপশন নেওয়া আছে তারা ১ মে ২০২২ পর্যন্ত যাবতীয় সুবিধা পাবেন। তবে বন্ধ হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যালেক্সা এপিআই ভিত্তিক যেসব সেবা চালু আছে, সেগুলো শুধু আগামী ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চালু থাকবে। গ্রাহকরা চাইলে যেকোনো সময় তাদের একাউন্ট বন্ধ করতে পারবেন বলেও জানানো হয়েছে।

বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে এর আগে অ্যালেক্সা থেকে জানানো হয়েছিল, কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার কারণেই দীর্ঘ ২৫ বছর ধরে অ্যালেক্সা তাদের গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পরও অ্যামাজন এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বন্ধ হওয়ার পূর্বেই ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করে রাখার পরামর্শ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

ডিজিটাল এই সময়ে অ্যালেক্সা ডটকম এখন সবার কাছেই পরিচিত। ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা পাওয়া যেতো অ্যালেক্সায়। এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোন সাইটের র‌্যাংক কত তাও দেখা যেতো অ্যালেক্সায়। তবে অ্যালেক্সা তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ায় আর সেই সুযোগ থাকছে না। ওয়েবসাইট অ্যানালিসিসভিত্তিক এ উদ্যোগ ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। ১৯৯৯ সালে সাইটটি অধিগ্রহণ করে অ্যামাজন। ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয় অ্যালেক্সা ডট কম। এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোনো ওয়েবসাইটের র‌্যাংকিং কত অ্যালেক্সায় তাও দেখা যায়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading