শুক্র গ্রহের দাম মাত্র ৮০ পয়সা!

শুক্র গ্রহের দাম মাত্র ৮০ পয়সা!

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৬ মে ২০২২ । আপডেট ০৯:৫৫

শুক্র ও মঙ্গল গ্রহ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এ গ্রহ দুটি নানা তথ্য অনুসন্ধানে বিজ্ঞানীরা একের পর এক অভিযান চালাচ্ছেন। তাদের এ ঘাম ঝরানো প্রচেষ্টা দেখে অনেকেই মনে করতে পারেন, গ্রহ দুটি মহামূল্যবান নিশ্চয়ই।

কিন্তু অ্যাস্ট্রোফিজিস্ট গ্রেগ লাঘলিং যে তথ্য দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, এ দুইটি গ্রহের আসলে তেমন কোনো দাম নেই। এর মধ্যে শুক্র কার্যত মূল্যহীন। গ্রেগ লাঘলিং বিভিন্ন গ্রহের বয়স, অবস্থা এবং খনিজ ইত্যাদির ভিত্তিতে দাম নির্ধারণ করেছেন। তার মতে, মঙ্গলের দাম ১৩ লাখ ৮৮ হাজার টাকা। শুক্রের দাম মাত্র ৮০ পয়সা। শুক্র হলো সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ।

এ গ্রহটিকে অনেক সময় পৃথিবীর ‘বোন গ্রহ’ বলে আখ্যায়িত করা হয়। কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার-আচরণে বড় রকমের মিল রয়েছে। শুক্র গ্রহে বিশাল পাহাড়, সমতল ভূমি ও অনেক আগ্নেয়গিরি রয়েছে বলে বিজ্ঞানীরা জানতে পেরেছেন। এ

সূর্য থেকে দূরত্বের দিক থেকে দ্বিতীয় গ্রহ। শুক্র গ্রহের বায়ুমণ্ডলের প্রধান উপাদান কার্বন-ডাই-অক্সাইড এবং মেঘ সালফিউরিক এসিডের । অতি সামান্য পানির অস্তিত্ব পাওয়া গিয়েছে। বায়ুমণ্ডল তাপ ধরে রাখে তাই পৃষ্টের তাপমাত্রা এমনকি ৪৭০ ডিগ্রি সেলসিয়াসের উপর উঠে। এই পর্যন্ত যে কিছু মহাকাশযান শুক্র গ্রহে অবতরণ করতে সামর্থ্য হয়েছে , তাদের একটিও ২ ঘণ্টার বেশি টিকতে পারেনি প্রচণ্ড তাপের কারণে। গ্রহের মেঘে সালফার যৌগের আধিক্য দেখা যায়।

বিজ্ঞানীরা শুক্রের বায়ুমণ্ডলে বজ্রপাতের প্রমাণ পেয়েছেন। শুক্রগ্রহের বছর পৃথিবীর ২৪৩ দিনের সমান। নিজ অক্ষ কেন্দ্র করে ২৪৩ দিনে আবর্তন করে। এই গ্রহের ঘুর্নন পুর্ব থেকে পশ্চিম। এই ধরনের ঘুর্ননকে রেট্রোগ্রেড বলে, যেখানে পৃথিবীর ঘুর্নন দিক পশ্চিম থেকে পুর্ব। শুক্র গ্রহে সূর্যোদয় পশ্চিমে এবং সূর্যাস্ত পুর্ব দিকে হয়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading