৩২ হাজার বার্গার খেয়ে বিশ্বরেকর্ড

৩২ হাজার বার্গার খেয়ে বিশ্বরেকর্ড
বার্গার_দৈনিক উত্তরদক্ষিণ

উত্তরদক্ষিণ । সোমবার, ২৩ মে ২০২২ । আপডেট ১৫:৩৫

বার্গার অনেকেরই পছন্দের। তাই বলে প্রতিদিন খাওয়া। তাও একদিন-দুদিন নয়, টানা ৫০ বছর ধরে এক ব্যক্তি প্রতিদিন বার্গার খেয়ে যাচ্ছেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনি একজন বার্গারপ্রেমী আছেন আমেরিকায়। বিশ্বে সবচেয়ে বেশি বার্গার খেয়ে বিশ্বরেকর্ড গড়েছেন আমেরিকার হুইসকনসেনের বাসিন্দা ডন গোর্স। তিনি এখন পর্যন্ত ৩২ হাজার ৩৪০টি বার্গার খেয়েছেন। ৫০ বছর ধরে প্রতিদিন বার্গার খাচ্ছেন ডন গোর্স।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে সম্প্রতি তথ্যটি নিশ্চিত করা হয়েছে। ডন গোর্সকে ১৯৭২ সালের মে মাসে প্রথমবার ম্যাকডোনাল্ডসের বিগ ম্যাক বার্গার খেয়েছিলেন। বার্গারটি খেয়ে তার এতটাই ভালো লেগে যায় যে, এরপর থেকে প্রতিদিনই বিগ ম্যাক বার্গার খাওয়া শুরু করেন তিনি। সেই থেকে ওই বিশেষ ধরনের বার্গার খাওয়া বন্ধ করেননি ডন গোর্সকে।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল পেজে বলা হয়েছে, ১৭ মে ২০২২ তারিখে প্রতিদিন বার্গার খাওয়ার ৫০ বছর পূর্তি উদযাপন করেছেন ডন গোর্সকে। এর মধ্যে মাত্র আট দিন বাদে প্রতিদিনই তিনি বার্গার খেয়েছেন। এ প্রসঙ্গে গোর্সকে জানিয়েছেন, তিনি যদি এক বার কোনো খাবার পছন্দ করেন, তবে সেই খাবারটিই খেতে থাকেন এক টানা। সবচেয়ে বেশি বিগ ম্যাক বার্গার খাওয়ার রেকর্ড ১৯৯৯ সালে প্রথম নিজের দখলে নিয়েছিলেন ডন গোর্স, সেসময় তার বার্গার খাওয়ার সংখ্যা ছিল ১৫,৪৯০টি। যত দিন বাঁচবেন, তত দিনই তিনি রোজ এই বার্গার খেয়ে যেতে চান বলেও জানিয়েছেন।

বর্তমান জাংকফুডের মধ্যে বেশ জনপ্রিয় বার্গার। বার্গার খেতে অনেকেই ভালোবাসেন। কিন্তু এই খাবার খেয়ে জীবনের প্রায় অর্ধেকের বেশি সময় কাটিয়ে দেওয়া- সত্যিই বিষয়টা অদ্ভুত এবং একই সঙ্গে ভাবায়ও।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading