ফেসবুক পেজ মনিটাইজ করবেন যেভাবে
উত্তরদক্ষিণ । সোমবার, ২৩ মে ২০২২ । আপডেট ১৫:০০
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়। এখানে আয় করার অনেক উপায় রয়েছে। কেউ বিভিন্ন কন্টেন্ট তৈরি করছেন, কেউ আবার পেজ খুলে নানা পণ্যের ব্যবসা করছেন। ফেসবুক থেকে মাসে আয় করা যায় লাখ লাখ টাকা। তবে এজন্য আপনার ফেসবুকের পেজ মনিটাইজ হতে হবে। সহজ কথায় মনিটাইজ হচ্ছে, আপনার পেজ ফেসবুক দেখাশোনা করবে। সেই সঙ্গে আপনাকে ফেসবুকের শর্ত মেনে পেজ চালাতে হবে। পেজের পোস্ট থেকে শুরু করে কন্টেন্ট আপলোড সব কিছুই আপনাকে ফেসবুকের শর্ত মেনে করতে হবে। এটা অনেক ঝামেলার মনে হলেও মনিটাইজ পেজে আয় হবে অনেক বেশি।
ফেসবুক পেজ মনিটাইজেশন করে ইউটিউবের চেয়ে বেশি উপার্জন করা যায়। ফেসবুকে কোনো ভিডিও দেখতে গেলে অনেক সময় ভিডিওর মাঝে বিজ্ঞাপন আসে নিশ্চয়ই। এ বিজ্ঞাপনগুলো সাধারণত বিজ্ঞাপনদাতারা ও ব্যবসায়ীরা দিতে পারে ফেসবুক ভিডিও মনিটাইজেশন এর মাধ্যমে। আপনার পেজ মনিটাইজ করতে শুরুতে ফেসবুকের কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন-
ফেসবুকের দেওয়া শর্তানুযায়ী আপনাকে প্রথমে ১০ হাজার ফলোয়ার সংগ্রহ করতে হবে। যখন আপনার পেজে ১০ হাজার ফলোয়ার হয়ে যাবে তারপর থেকে আপনি ফেসবুক পেজ মনিটাইজেশন পাবেন।
নিয়মিত ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে। ফেসবুক পেজ মনিটাইজেশন করতে চাইলে আপনাকে তিন মিনিট বা তিন মিনিটের থেকে বড় ভিডিও আপলোড করতে হবে। তিন মিনিটের চেয়ে ছোট ভিডিওগুলোর ভিউ গণনা করা হয় না। সুতরাং ভিডিও ভিউ বাড়াতে ও বিজ্ঞাপন দেখানোর জন্য প্রতিটি ভিডিও কমপক্ষে তিন মিনিটের হতে হবে।
৩ মাসের মধ্যে ৩০ হাজার মিনিট ভিডিও দেখতে হবে আপনাকে। এক মিনিটের কম সময় দেখা ভিডিওর ওয়াচ টাইম গণনা করা হয় না। যে ভিউয়ার কোনো ভিডিও এক মিনিটের বেশি সময় ধরে দেখবে শুধু তার ওয়াচ টাইম গণনা করা হয়। এভাবে আপনাকে ৩ মাসের মধ্যে ৩০ হাজার মিনিট ওয়াচ টাইম সংগ্রহ করতে হবে। আপনার কনটেন্ট অবশ্যই ফেসবুকের এলিজিবিলিটি মানদণ্ড বা স্টান্ডার্ড অনুযায়ী হতে হবে। শেষ এলিজিবিলিটি চেক হল আপনার পেজ অবশ্যই সেইসব দেশের তালিকায় থাকতে হবে যেসব দেশের ফেসবুকে বিজ্ঞাপন বিরতি দেখানো যাবে।
ইউডি/সুস্মিত

