হোয়াটসঅ্যাপে এলো মেসেজ সেভ করার সুবিধা

হোয়াটসঅ্যাপে এলো মেসেজ সেভ করার সুবিধা

উত্তরদক্ষিণ । বুধবার, ০১ জুন ২০২২ । আপডেট ১০:০০

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয় মেসেজ সেভ করার ফিচার যুক্ত করা হয়েছে। এর আগে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে এই সুবিধা দেওয়া হয়েছিল। এখন থেকে সব ব্যবহারকারীই এই সুবিধা পাবেন। সম্প্রতি ডবলুবেটাইনফোর পক্ষ থেকে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, কন্ট্যাক্ট ইনফরমেশন একটি বিশেষ সেকশন থাকছে ‘কিপট মেসেজেস’ নামে। এখানেই সংরক্ষিত থাকবে সেই সব মেসেজ যা মুছে যাওয়ার আগে আপনি সেভ করেছেন।

অনেক সময়ই হোয়াটসঅ্যাপে ঠিকানা, ফোন নম্বর বা কোনো জরুরি তথ্য পাঠানো হয়। বহুদিন পরেও সেগুলো কাজে লাগে। স্বয়ংক্রিয়ভাবে সেসব মেসেজ মুছে গেলে ব্যবহারকারীরা কিছুটা ঝামেলায় পড়তে পারেন। এজন্য জরুরি বার্তাগুলো সেভ করে রাখলে খুবই সুবিধা হয়। মূলত হোয়াটসঅ্যাপের আরেক ফিচার ডিসঅ্যাপেয়ারিং মেসেজের জন্যই এসেছে এই ফিচার। ডিসঅ্যাপেয়ারিং মেসেজের মাধ্যমে ব্যবহাকারী যে কোনো কথোপকথন মুছে ফেলতে পারবেন। এই ফিচার অন রাখলে স্বয়ংক্রিয়ভাবে সাত দিনের মধ্যে সব মেসেজ মুছে যায়। এতে অনেক ব্যবহারকারীই সমস্যায় পড়তে পারেন। অনেক সময় দরকারি মেসেজও মুছে যাচ্ছে। যা পড়ে আয় খুঁজে পাওয়াও যায় না। তাই ব্যবহারকারীর দরকারি কোনো মেসেজ থাকলে তা এখন সেভ করে রাখতে পারবেন। ডিসঅ্যাপেয়ারিং মেসেজের অসুবিধা নিয়েই কাজ করছিল হোয়াটসঅ্যাপ। সেই সমস্যার সমাধান হিসেবেই এই ফিচার নিয়ে এলো প্ল্যাটফর্মটি।

এছাড়াও ‘রিচ প্রিভিউ লিংকস’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বার্তার সঙ্গে পাঠানো লিংকের প্রিভিউ দেখা যাবে। ফলে ওয়েবসাইটে প্রবেশ না করেই লিংকে থাকা তথ্য সম্পর্কে ধারণা মিলবে। আইওএস অপারেটিং সিস্টেমের নতুন পরীক্ষামূলক সংস্করণে ফিচারটির কার্যকারিতা পরখ করে দেখছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে শিগগিরই হালনাগাদ সংস্করণের আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এ সুবিধা মিলবে। এ সুবিধা নিয়ে কাজ করার পাশাপাশি টেক্সট স্ট্যাটাসের ইন্টারফেসও হালনাগাদ করছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি নতুন এ ইন্টারফেসে টেক্সট স্ট্যাটাসের ইমোজি, বার্তা ও ব্যাকগ্রাউন্ডের রং নির্বাচনের অপশনটি আইওএসের আদলে ডান পাশের ওপরে যুক্ত করা হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading