পুঁজিবাজারে ‘ডায়নামিক ফ্লোর-প্রাইস‌‌‌‌‌‌’ চালু করা প্রসঙ্গে

পুঁজিবাজারে ‘ডায়নামিক ফ্লোর-প্রাইস‌‌‌‌‌‌’ চালু করা প্রসঙ্গে
উত্তরদক্ষিণ । ০৫ জুন ২০২২

শেখফারুক । রবিবার, ০৫ জুন ২০২২ । আপডেট ১২:২০

পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ সু-রক্ষার্থে সকল কোম্পানির প্রতিটি শেয়ারের সর্বনিম্ন-দর স্থায়ীভাবে নির্ধারণ করার প্রস্তাব

পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ সু-রক্ষার্থে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বাজার-মূল্য নির্ধারণে স্থায়ীভাবে ”ডায়নামিক ফ্লোর-প্রাইস” বা স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তনশীল/গতিশীল সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে নিয়ম চালু করার জন্য আমি একটি প্রস্তাব পেশ করেছি। এ বিষয়ে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা ও বাংলাদেশ সিকিরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র চেয়ারম্যান মহোদয় প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের নিকট বিশেষভাবে অনুরোধ জানিয়েছি। পুঁজিবাজারের বর্তমান অবস্থায় ও প্রেক্ষাপটে এই প্রস্তাবটি অত্যন্ত প্রাসঙ্গিক, যথাযথ ও প্রয়োজনীয় বলে আমি মনে করছি। আমার প্রস্তাবটি আরও পরিমার্জিত আকারে এখানে তুলে ধরা হলো।

আমার জানা মতে, স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তনশীল “ডায়নামিক ফ্লোর-প্রাইস” (Dynamic Floor Price) বা স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তনশীল/গতিশীল সর্বনিম্ন দর ধারনাটি সম্পূর্ণ নতুন, বিশ্বের অন্য কোথাও এটা প্রচলিত নেই। আমার ধারনা, আমার প্রস্তাবিত ‘ডায়নামিক ফ্লোর-প্রাইস’ প্রথা/নিয়ম স্থায়ীভাবে চালু হলে পুঁজিবাজার দৃঢ় ও শক্তিশালী ভিত্তি লাভ করবে যা্র ধারাবাহিকতা ভবিষ্যতেও বহাল থাকবে। পুঁজিবাজারে বর্তমানে তালিকাভুক্ত (ও ভবিষ্যতে অন্তর্ভূক্ত হবে) সকল কোম্পানির প্রতিটি শেয়ারের সর্বনিম্ন দর বা ফ্লোর-প্রাইস নির্ধারণের জন্য নতুন ধরনের একটি ফ্লোর-প্রাইসের প্রস্তাব করছি। এই ব্যবস্থাটি হবে স্থায়ী ভাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এই ফ্লোর-প্রাইস হবে পরিবর্তনশীল/গতিশীল। প্রতিদিন-ই আপডেট হয়ে স্বয়ংক্রিয় ভাবে নতুন ফ্লোর-প্রাইস নির্ধারিত হবে। এই ব্যবস্থা চালু হলে পুঁজিবাজার আরও শক্তিশালী হবে, বিনিয়োগকারীদের স্বার্থ আরও সুরক্ষিত থাকবে। পাশাপাশি পুঁজিবাজারে স্বাভাবিক গতিশীলতা/ভাইব্রেশন ও প্রতিযোগিতা বহাল থাকবে।
আমার বিশ্বাস, সকলের সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে এই প্রস্তাবটি গৃহীত হলে পুঁজিবাজার আরও শক্তিশালী ও গতিশীল হবে, বিনিয়োগকারীকারীদের আস্থা বৃদ্ধি পাবে ও তাদের স্বার্থ সুরক্ষিত হবে। দেশের অর্থনীতি ও সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করবে।

পুঁজিবাজার সম্পর্কে আমার পর্যবেক্ষণ, পর্যালোচনা ও নিজস্ব বুদ্ধি-বিবেচনা থেকে আমি সম্পূর্ণ নতুন ধরনের এই ডায়নামিক ফ্লোর-প্রাইস ধারনা ও প্রস্তাবনাটি সংশ্লিষ্ট সকলের সুচিন্তিত মতামত, সুবিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের নিকট অনুরোধ জানাচ্ছি।

বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম

পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ সু-রক্ষার্থে বাংলাদেশের পুঁজিবাজারে বর্তমানে তালিকাভুক্ত (ও ভবিষ্যতে অন্তর্ভূক্ত হবে) সকল কোম্পানির প্রতিটি শেয়ারের বাজার-দর স্থায়ীভাবে ”ডায়নামিক ফ্লোর-প্রাইস” ভিত্তিতে সর্বনিন্ম-মূল্য নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সবিশেষ অনুরোধ জানাচ্ছি।

উত্তরদক্ষিণ । ০৫ জুন ২০২২ । ৩য় পৃষ্ঠা

আমি মনে করি, এই ”ডায়নামিক ফ্লোর-প্রাইস” নিয়ম স্থায়ীভাবে চালু হলে পুঁজিবাজার দৃঢ় ও শক্তিশালী ভিত্তি লাভ করবে যা্র ধারাবাহিকতা ভবিষ্যতেও বহাল ও চলমান থাকবে। যার মাধ্যমে আরও উন্নত ও শক্তিশালী পুঁজিবাজার গড়ে উঠবে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ডায়নামিক ফ্লোর-প্রাইস বা স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তনশীল/গতিশীল সর্বনিম্ন দর নির্ধারণ প্রসঙ্গে নিচের ছকে বিস্তারিত তুলে ধরা হলো

প্রস্তাবিত ধারনার শিরোনাম স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তনশীল/গতিশীল সর্বনিম্ন দর (Dynamic Floor Price) নির্ধারণকরন
নিয়ন্ত্রক (Regulatory) কর্তৃপক্ষবাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
প্রযোজ্য ক্ষেত্রপুঁজিবাজারে বর্তমানে তালিকাভুক্ত (ও ভবিষ্যতে অন্তর্ভূক্ত হবে) সকল কোম্পানির জন্য প্রযোজ্য
কার্যকর করার (Executing) মাধ্যমবাংলাদেশের সকল (ডিএসই ও সিএসই) শেয়ার মার্কেট/এক্সচেঞ্জ
স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তনশীল/গতিশীল সর্বনিম্ন-দর (Dynamic Floor Price) এর ভিত্তি** সর্বশেষ দিনের লেন-দেনের (Last Trading Day)-এর সমাপনী-মূল্য সহ ০১ (এক) বছরের সমাপনী-মূল্যের (Closed Price)র গড়-মূল্য (Average Price)-ই সর্বনিম্ন দর বা ফ্লোর-প্রাইসের ভিত্তি মূল্য।
** দিনের লেনদেন শেষে প্রতিদিন-ই আপডেট হয়ে স্বয়ংক্রিয় ভাবে নতুন ফ্লোর-প্রাইস নির্ধারিত হবে।
 ** ডাইয়নামিক ফ্লোর-প্রাইসের মাধ্যমে একদিকে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত থাকবে, অন্যদিকে পুঁজিবাজারের গতিশীলতা ও প্রতিযোগিতা অব্যাহত থাকবে।
ডাটা (Data) ধরণ** এই ফ্লোর প্রাইস স্থির (Static) হবে না, স্বয়ংক্রিয় ভাবে গতিশীল (Dynamic) ও ধারাবাহিকভাবে পরিবর্তনশীল     (Continiously Changeable) যেটা প্রতিদিন-ই আপডেট হয়ে স্বয়ংক্রিয় ভাবে নতুন ফ্লোর-প্রাইস নির্ধারিত হবে।
** প্রতিদিনের বাজার-মূল্যের উঠা-নামা সাথে সাথে ডায়নামিক ফ্লোর-প্রাইস (Dynamic Floor Price) উঠা-নামা     করবে ও প্রতিদিন-ই পরিবর্তিত হয়ে নতুন সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস নির্ধারিত হবে। 
প্রক্রিয়া** চলমান প্রক্রিয়ার মাধ্যমে এটা নির্ধারিত হবে।
** প্রতিদিনের ক্লোজড-প্রাইস যুক্ত হয়ে সর্বশেষ ০১ (এক) বছরের সমাপনী-মূল্যের গড় পরিবর্তিত হয়ে প্রতিদিন-ই নতুন ফ্লোর প্রাইস নির্ধারিত হবে। সেটাকে সর্দনিম্ন দর বিবেচনা করে শেয়ার ক্রয়-বিক্রয় হবে। 
ট্রেডিং বা ক্রয়-বিক্রয়ের সীমা** সাধারণ বা পাবলিক মার্কেটে কোনভাবেই ফ্লোর-প্রাইসের নীচে কোন শেয়ার ক্রয়-বিক্রয় করা যাবে না।
** পাবলিক মার্কেটে সমাপনী-মূল্যের উপরে পূর্ববর্তী দিনের সমাপনী-মূল্যের +/- ১০% হারে শেয়ার ক্রয়-বিক্রয় হবে।
** বাল্ক ট্রেডিং বা ব্লক মার্কেটে (Bluck/Block Trading) ফ্লোর প্রাইসের ১০% নীচে ক্রয়-বিক্রয়ের সুযোগ থাকবে।
মেয়াদ কালস্থায়ীভাবে চলমান থাকবে।
ব্যতিক্রম (Exemption)
বিশেষ বাস্তবতায় ছাড়
** কোন বিশেষ বাস্তবতা বা পরিস্থিতিতে বিশেষ অনুমতি বা ছাড় দেয়া যেতে পারে।
    যেমন, (যদিও এই ধরনের সম্ভাবনা খুবই কম) ঘটনাক্রমে কোন কোম্পানীর শেয়ার সর্ব-নিম্ন দরে (ফ্লোর-প্রাইসে)
  ** একটানা ১০০ দিন (100 Trading Days) আটকে/স্থির থাকে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে উক্ত কোম্পানীর শেয়ার দর ফ্লোর-প্রাইসের পরিবর্তে নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত করা যেতে পারে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading