হারিয়ে যাওয়া স্মার্টফোন বন্ধ থাকলেও খুঁজে পাবেন যেভাবে

হারিয়ে যাওয়া স্মার্টফোন বন্ধ থাকলেও খুঁজে পাবেন যেভাবে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুন ২০২২ । আপডেট ১১:২০

মোবাইল হারানোর অভিজ্ঞগতা কমবেশি সবারই হয়েছে। সঙ্গীর বিরহে শোকে বিহ্বল থেকেছেন দিনের পর দিন। কারো কারো এই অভিজ্ঞতা একাধিকবার। বেশিরভাগ সময়ই হারানো ফোন ফিরে পান না মালিক। এতে খোয়া যায় অনেক ব্যক্তিগত এবং প্রয়োজনীয় ছবি, তথ্য। স্মার্টফোন হারিয়ে গেলে অযথা আতঙ্কিত হবেন না। খুব সহজেই তা খুঁজে পাওয়া সম্ভব। অ্যান্ড্রয়েড ও আইফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও, তা খুঁজে পাওয়ার একাধিক উপায় রয়েছে। যদিও, তার জন্য আপনার হারিয়ে যাওয়া ফোন অন থাকতে হবে। তবে, হারিয়ে যাওয়া ফোন বন্ধ অর্থাৎ সুইচড অফ থাকলেও তা খুঁজে পাওয়া সম্ভব। যদিও সেই ফোন খোঁজার প্রক্রিয়া জটিল। কিন্তু, আপনি চাইলেই তা করতে পারেন। স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হওয়ার পরও যদি সুইচড অফ থাকে, তাহলে তা খুঁজে পাওয়ার পদ্ধতি জেনে নিন।

হারিয়ে যাওয়া আইফোন খুঁজে পাওয়ার জন্য সেরা টুল ফাইন্ড মাই আইফোন। আই ক্লাউড ওয়েবসাইট থেকে ফাইন্ড মাই আইফোন টুল ব্যবহার করা যাবে। সেখানে নিজের অ্যাপল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করে অল ডিভাইজ অপশনটি সিলেক্ট করুন। এবার নিজের হারিয়ে যাওয়া ফোন সিলেক্ট করুন। তার পরে একটি ম্যাপের উপরে আপনার হারিয়ে যাওয়া ফোন কোথায় রয়েছে, তা দেখিয়ে দেবে এই টুল। এইভাবে খুব সহজেই হারিয়ে যাওয়া আইফোন খুঁজে পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েড ডিভাইজ ম্যানেজার ব্যবহার করে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ডিভাইস খুঁজে পাওয়া সম্ভব। যে কোনও স্মার্টফোন অথবা কম্পিউটারে ব্রাউজার ওপেন করে ফাইন্ড মাই ডিভাইজ ওয়েবসাইট খুলুন। তার পরে নিজের গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন। আপনার কাছে একাধিক অ্যান্ড্রয়েড ডিভাইস থাকলে, যে ডিভাইসটি হারিয়ে গিয়েছে, কেবল মাত্র সেটিই সিলেক্ট করুন। এবার একটি ম্যাপের উপরে নিজের ফোনের লোকেশন দেখতে পাবেন। আপনার আশপাশে ফোনের লোকেশন দেখালেই, প্লে সাউন্ড অপশনটি সিলেক্ট করুন। এই অপশন সিলেক্ট করলে একটানা ৫ মিনিট আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোন রিং হতে থাকবে। এমনকি, ফোন সিলেক্ট অথবা ডু নট ডিসটার্ব মোডে থাকলেও, এই অপশনে ফোন বাজতে থাকবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading