বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলার পতাকা আত্মমর্যাদায় বলীয়ান
প্রফেসর এম কামরুজ্জামান । রবিবার, ১২ জুন ২০২২ । আপডেট ১৩:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে নিয়ে সবসময়ই স্বপ্ন দেখতেন আত্মমর্যাদাশীল একটি জাতি হিসেবে গড়ে তুলতে। সেই ভাবনা থেকেই তিনি বলেছিলেন, ‘স্বয়ংসম্পূর্ণ হতে হবে। যে মানুষ ভিক্ষা করে তার যেমন ইজ্জত থাকে না, যে জাতি ভিক্ষা করে তারও ইজ্জত থাকে না। ভিক্ষুক জাতির নেতৃত্ব আমি দিতে চাই না। আমি চাই আমার দেশ স্বয়ংসম্পূর্ণ হোক এবং সেই জন্য কঠোর পরিশ্রম করতে হবে। শৃঙ্খলা আনতে হবে এবং শৃঙ্খলা দেশের মধ্যে আনতে হবে।’
বাংলাদেশের ইতিহাসে জিডিপির এ প্রবৃদ্ধি এখন পর্যন্ত সর্বোচ্চ। কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে স্বাধীনতাবিরোধী শক্তি কর্তৃক জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ এর অর্থনীতি পশ্চাতপদ হয়েছে। ১৯৭৫ সালে মাথাপিছু জিডিপির প্রবৃদ্ধি আবারো ঋণাত্মক ৫.৯০ হয়েছে, জিডিপির প্রবৃদ্ধি ৯.৫৯ থেকে হ্রাস পেয়ে ৪.০৮ হয়েছে, জিডিপিতে ম্যানুফ্যাকচারিং এবং শিল্প খাতের মূল্য সংযোজন হ্রাস পেয়েছে।
৪ নভেম্বর ১৯৭২ গণপরিষদে খসড়া শাসনতন্ত্র অনুমোদন উপলক্ষে প্রদত্ত ভাষণে বঙ্গবন্ধু জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন এভাবে ‘আমি গত নির্বাচনের পূর্বে ও পরে বলেছিলাম, যে জাতি একবার রক্ত দিতে শিখেছে সেই জাতিকে কেউ দাবায়ে রাখতে পারে না, সেই জাতিকে কেউ পদানত করতে পারে না- সে কথা অক্ষরে অক্ষরে আজ প্রমাণ হয়ে গেছে। সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। বিশেষ করে কৃষক, শ্রমিক, দুঃখী, মেহনতি মানুষকে যেন কেউ বীঢ়ষড়রঃ করতে না পারে।’
হচ্ছেও তাই, বাংলাদেশের অগ্রগতির ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু, এগিয়ে নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জাতির পিতার উন্নয়ন ভাবনাকে ধারণ করে তারই রক্ত এবং আদর্শের উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়, বাংলাদেশ আজ বিশ্বের অনেক রাষ্ট্রের জন্য অনুকরণীয় হিসেবে আবির্ভূত হয়েছে, বাংলাদেশকে আজ বিশ্ববাসী সম্মান করে, বাংলাদেশ আজ স্বপ্ন দেখে চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার। আমরা বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিশ্চয়ই ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার পতাকা আত্মমর্যাদায় বলীয়ান হয়ে উড়বে বিশ্বের বুকে।
ইউডি/সুস্মিত

