বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট: অতিমানবীয় কিছুর প্রত্যাশা
উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুন ২০২২ । আপডেট ১১:৩৫
সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। তবে কী আরও একটি হতাশার টেস্ট ম্যাচ শেষ করতে যাচ্ছে টাইগাররা। প্রথম ইনিংসের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা আরও একটি পরাজয়ই কী বরণের সূত্রপাত ছিল। টাইগারদের সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে অতিমানবীয় ইনিংস খেলতে হবে।
ক্রিকেটে হবে না এমন কিছুই নেই। তবে ধারাবহিক ব্যাটিং ব্যর্থতা সাদা পোশাকে টাইগারদের অবস্থানটা কোথায় নিয়ে যাবে সেটাই দেখার বিষয়। নিউজিল্যান্ড সফরে টাইগারদের সাদা পোশাকের পারফরম্যান্স নিয়ে গর্বের শেষ নেই। অথচ ওই সিরিজে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে দাঁড়াতেই পারেনি টাইগাররা।
সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরেও সাদা পোশাকে হতশ্রী অবস্থা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও প্রতিরোধ গড়তে ব্যর্থ দল। অন্যদিকে, ওয়ানডে ফরম্যাটে চিত্রটা ভিন্ন। তবে কী সাদা পোশাকে খেলার মত নিয়েই চাপের শুরু? টিম ম্যানেজমেন্টের এই বিষয় নিয়ে আরও কাজ করা দরকার। বিশ্বের বড় বড় দলগুলো যখন টেস্ট ম্যাচকে গুরুত্ব দিয়ে খেলার ধরণই পাল্টে দিচ্ছে সেখানে টাইগারদের এমন চিত্র খুবই দুঃখজনক।
ইউডি/সুপ্ত

