শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন: নৌ প্রতিমন্ত্রী

শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন: নৌ প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০১ জুলাই ২০২২ । আপডেট ১৮:১৫

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পঁচাত্তর পরবর্তী অন্ধকারে নিমজ্জিত দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোর দিশারি হিসেবে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে অল্প সময়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসতে পেরেছি। এ জন‍্য বঙ্গবন্ধুকন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তার রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কাজ করে যাচ্ছি। সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে কাজ করে যাব। বঙ্গবন্ধু আমাদের আত্মপরিচয় দিয়েছেন, তিনি একটি স্বাধীন দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ; বাংলাদেশ মানে বঙ্গবন্ধু।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুছ সাত্তার, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) আব্দুল মতিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading