সোনার চেন নিয়ে পালালো পিঁপড়ার দল

সোনার চেন নিয়ে পালালো পিঁপড়ার দল

উত্তরদক্ষিণ । রবিবার, ০৩ জুলাই ২০২২ । আপডেট ১৩:৫০

পিঁপড়া খুব পরিচিত একটি প্রাণী। কঠোর পরিশ্রম আর নিজের শরীরের ২০ থেকে ৫০ গুণ ভার বহন করে মানুষকে অবাক করতে ক্ষুদে এই প্রাণীটির জুড়ি মেলা ভার। এবার একটি সোনার চেন ‘ডাকাতি’ করে তাক লাগিয়ে দিয়েছে একদল পিঁপড়া। সেই বিরল ‘ডাকাতির’ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইন্ডিয়ান বন পরিষেবা (আইএফএস) কর্মকর্তা সুশান্ত নন্দা ভিডিওটি শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন, ক্ষুদ্র স্বর্ণ চোরাকারবারী। প্রশ্ন হল আইপিসির কোন ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে?

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পিঁপড়ার দল একটি সোনার চেন তুলে নিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ওই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। ভিডিওটি নিয়ে মজার কমেন্ট করছেন নেটিজেনরা। প্রশ্ন তুলেছেন কোন উদ্দেশ্যে এই ‘ডাকাতি’? এই অপরাধে তদন্তে পুলিশ নামবে? কোন আদালতে পিঁপড়ের বিরুদ্ধে মামলা উঠবে? ভিডিওটি রিটুইট করেন এক নেটিজেন লিখেছেন, ক্ষুদে চোরাকারকারি। একজন লিখেছেন, কাক-পাখিতে অনেক সময় গৃহস্থালির টুকিটাকি, খাবার নিয়ে উড়ে পালায় জানা ছিল। কিন্তু এরা তো মারাত্মক! আস্ত সোনার চেন নিয়েই পালাচ্ছে! জোট বেঁধে কাজ করার সুফল।’ আরেক নেটিজেন লিখেছেন, মানুষ কোনোদিন ওদের শৃঙ্খলা, একতাকে হারাতে পারবে না।

পিঁপড়া পৃথিবীর আদিতম প্রাণিগুলোর একটি। ক্ষুদ্রতর প্রাণির মধ্যেও পিঁপড়া অন্যতম। কিন্তু এ ক্ষুদ্র প্রাণির কাছ থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। কর্ম বৈশিষ্টের জন্য ক্ষুদ্র প্রাণিটিকে অনেক সময় উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়। পিঁপড়া বহুবিধ গুণে গুণান্বিত। পিঁপড়া সব সময় দলবদ্ধ হয়ে চলতে পছন্দ করে। পিঁপড়াদের একাত্মতাবোধ খুব বেশি। খাবার জোগাড় করা বা যেকোনো কাজের সময় দলবদ্ধ হয়ে চলাফেরা করে। দলনেতা হলো রানি পিঁপড়া। রানি পিঁপড়াকে মেনে চলে সবাই। লাইন ধরে চলাফেরা করে। নিজেদের দুঃখ-কষ্ট পরস্পরের মধ্যে শেয়ার করে। শীতকালের জন্য খাবার গরমের দিনে কে কতটা জোগাড় করল, আর কতটা জোগার করতে বাকি, তা সবাই মিলে সিদ্ধান্ত নেয়।

ক্ষুদ্র এ প্রাণী অক্লান্ত পরিশ্রমী। পিঁপড়ার দেহের ওজনের তুলনায় ২০ গুণ বেশি ওজন বহন করতে পারে। পৃথিবীতে প্রায় ১০ হাজার প্রজাতির পিঁপড়া রয়েছে। সব প্রজাতির পিঁপড়াই পরিশ্রমী। আমরা যদি আমাদের মেধার সাথে শ্রমকে কাজে লাগানোর চেষ্টা করি, তবেই সফলতা সম্ভব। অলস ব্যক্তিরা কখনো সফল হতে পারে না। তাদের মেধা থাকলেও পরিশ্রমের অভাবে সবার পেছনে পড়ে থাকে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading