ইনস্টাগ্রামে কোন কন্টেন্ট দেখবেন ঠিক করুন নিজেই

ইনস্টাগ্রামে কোন কন্টেন্ট দেখবেন ঠিক করুন নিজেই

উত্তরদক্ষিণ । রবিবার, ০৩ জুলাই ২০২২ । আপডেট ১৪:০০

মেটার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো নতুন সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেরাই নির্ধারণ করতে পারবেন তারা কী দেখবেন, কী দেখবেন না এবং কতটা দেখবেন। আর সে জন্যই ইনস্টাগ্রাম নিয়ে আসছে তাদের নতুন ফিচার। ইনস্টাগ্রামের এই নতুন ফিচারকে বলা হচ্ছে সেনসিটিভ কনটেন্ট কন্ট্রোল ফিচার। এর মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন এই প্ল্যাটফর্মের বিভিন্ন ধরনের সংবেদনশীল কনটেন্ট। ইনস্টাগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন এই সেনসিটিভ কনটেন্ট কন্ট্রোল ফিচার ব্যবহার করা যাবে সব ক্ষেত্রেই।

ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের যে কোনো অংশেই এ ধরনের ‘সেনসিটিভ কনটেন্ট’ দেখার বিষয়টি নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মধ্যে থাকতে পারে ইনস্টাগ্রামের সার্চ অপশন, রিলস, যে অ্যাকাউন্ট ব্যবহারকারী ফলো করছে, হ্যাশট্যাগ পেজ এবং ইনস্টাগ্রাম নিজে যে সব ইন-ফিড কনটেন্টের পরামর্শ দেয়। এর ফলে সার্চ এবং হ্যাশট্যাগ পেজের রেকমেন্ডেশন আরও উন্নত হবে। জানা গেছে ইনস্টাগ্রামের নতুন এই আপডেট আগামী সপ্তাহ থেকেই পাবেন ব্যবহারকারীরা। নতুন এই সেনসিটিভ কনটেন্ট কন্ট্রোল ফিচারে তিনটি অপশন থাকবে-মোর, স্ট্যান্ডার্ড এবং লেস।

নতুন ফিচারের এই তিনটি অপশনের মধ্যে ‘স্ট্যান্ডার্ড’ হলো ডিফল্ট। এতে ব্যবহারকারীরা তাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে বেশ কিছু সেনসিটিভ কনটেন্ট দেখতে পাবেন না। নতুন ফিচারের ‘মোর’ অপশন বেছে নিলে ইউজাররা তাদের ইনস্টাগ্রামের প্রায় সব সেনসিটিভ কনটেন্টই দেখতে পাবেন। একই ভাবে ‘লেস’ অপশন বেছে নিলে ব্যবহারকারীরা তাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে খুবই কম পরিমাণে সেনসিটিভ কনটেন্ট দেখতে পাবেন। যাদের বয়স ১৮ বছরের কম, তারা নতুন ফিচারের ‘মোর’ অপশন ব্যবহার করতে পারবে না। এছাড়াও সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন এই ফিচারে বেশ কিছু টুল ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এর মধ্যে আছে কমেন্ট কন্ট্রোল, রেস্ট্রিক্ট, ব্লক এবং মিউট। ভবিষ্যতে আরও টুল যুক্ত করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে, ইনস্টাগ্রাম অনেক দিন থেকেই ব্যবহারকারীদের বয়স নিয়ে কঠোর হচ্ছে সাইটটি। ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরাদের আরও নিরাপত্তা দিতেই এই ব্যবস্থা। এবার ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার। যার মাধ্যমে বয়স যাচাই করা হবে ব্যবহারকারীদের। সম্প্রতি এমনই এক নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও শুরু করেছে তারা। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর এই ফিচার নিয়ে গবেষণা চালচ্ছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading