র‍্যানসমওয়্যারের আক্রমণ প্রতিরোধে করণীয়

র‍্যানসমওয়্যারের আক্রমণ প্রতিরোধে করণীয়
টেক_উত্তরদক্ষিণ

উত্তরদক্ষিণ । সোমবার, ০৪ জুলাই ২০২২ । আপডেট ০৮:৫০

ইন্টারনেট ব্যবহারকারীরা যেসব সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তার মধ্যে র‍্যানসমওয়্যার নামক ম্যালওয়্যারটি এক আতংকের নাম। গত কয়েক বছর ধরেই এই ম্যালওয়্যার বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়ে চলেছে। নিরাপত্তা বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী সবাইকেই দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এই র‌্যানসমওয়্যার। প্রাতিষ্ঠানিক কম্পিউটারগুলোতে হ্যাকাররা এ ধরনের সাইবার হামলা বেশি চালালেও, ব্যক্তিগত কম্পিউটার এবং মোবাইল ব্যবহারকারীরাও হ্যাকারদের লক্ষ্যের বাইরে নয়।

বর্তমানে, বড় অথবা ছোট সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানেই র‌্যানসমওয়্যার এর আক্রমণের হুমকি বেড়ে চলেছে। র‌্যানসমওয়্যার হলো এমন এক ধরনের ম্যালওয়্যার যেটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর হার্ডড্রাইভে থাকা সবগুলো ফাইলকে এনক্রিপ্ট অর্থাৎ লক করে দেয়। তারপর সেই ফাইলগুলোকে ফেরত দেওয়ার জন্য মুক্তিপণ দাবি করে। র‌্যানসমওয়্যার থেকে সুরক্ষিত থাকতে প্রতিষ্ঠানগুলোতে সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য। পাশাপাশি নির্দিষ্টভাবে কিছু করণীয় হলো-

র‌্যানসমওয়্যার আক্রমণে সবচেয়ে ভয়ংকর ক্ষতির দিকটা হচ্ছে- ছবি, ভিডিও, ডুকমেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলগুলো। তাই হ্যাকারদের কাছে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো জিম্মি হওয়ার আগেই অনলাইন ও অফলাইনে নিয়মিত ব্যাকআপ এবং আপডেট রাখা জরুরি।

ডিফল্ট উইন্ডো সেটিংস-এ ফাইল এক্সটেনশন চালু করা থাকে না, ফলে প্রতিষ্ঠানগুলোকে এটি সনাক্ত করতে থাম্বনেইলের ওপর নির্ভর করতে হয়। এক্সটেনশন চালু করা থাকলে যেকোনো ফাইল সনাক্ত করা আরও সহজ হয়, যেগুলো সাধারণত ব্যবহারকারীকে পাঠানো হয়না, যেমন জাভাস্ক্রিপ্ট।

র‌্যানসমওয়্যার আক্রমণকারীদের কাছ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহারকারীদের সম্পূর্ণ নিশ্চিত না হয়ে কোনো অ্যাটাচম্টে ওপেন করা উচিত নয়। কোনো মেইলের নির্ভরযোগ্যতা সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত মেইলটি ওপেন না করা এবং সন্দেহজনক কনটেন্ট হলে সে সম্পর্কে রিপোর্ট করার অভ্যাস তৈরি করতে হবে।

আইটি বিভাগের নিশ্চিত করা উচিত যে, তারা ক্রমাগত অ্যাডমিনস্ট্রেটর এবং তাদের পারমিশনগুলো পর্যালোচনা করছে। সেই সঙ্গে কার কাছে সেগুলো রয়েছে এবং যাদের প্রয়োজন নেই তাদের পারমিশনগুলো সরিয়ে দেওয়া। এছাড়া অ্যাডমিনস্ট্রেটর হিসেবে কেউ যেন প্রয়োজনের বেশি লগইন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এমনকি কেউ অ্যাডমিন হিসেবে থাকা অবস্থায় অযথা ব্রাউজিং, যেকোনো ফাইল খোলা বা অন্য কাজ যাতে না করে সে বিষয়েও লক্ষ্য রাখতে হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading