দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছিল দৃঢ় অবস্থান

দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছিল দৃঢ় অবস্থান

আফতাব চৌধুরি । সোমবার, ০৪ জুলাই ২০২২ । আপডেট ০৯:২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অমর, চিরঞ্জীব। তার দেহ, তার জীবন্ত অস্তিত্ব আমাদের সামানে নেই বটে; তবে তিনি এদেশের সর্ব প্রজন্মের মানুষের চেতনায় ও হৃদয়ে স্থায়ী আসন পেতে বসে আছেন। বাংলাদেশ যতদিন থাকবে, এ জাতির একটি মানুষ যতদিন জীবিত থাকবে, তার নাম ততদিন বেঁচে থাকবে। বঙ্গবন্ধু নিজেকে বাঙালি হিসেবে যেমন গর্ব করতেন, তেমনি গর্ব করতেন মুসলমান হিসেবেও।

সাড়ে তিন বছরেরও কম সময় তিনি রাষ্ট্র ও সরকার পরিচালনা করেন। এই সময়ের মধ্যে ইসলামের সেবায় তিনি ব্যাপক ভূমিকা ও অবদান রাখেন। তিনি মাদরাসা শিক্ষার উন্নয়নে নীতিনির্দেশনা প্রদান করেন ও মাদরাসা খুলে দেন। দুর্নীতির বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। দুর্নীতির বিরুদ্ধে তার দ্ব্যর্থহীন উক্তি চিরস্মরণীয় হয়ে রয়েছে। তিনি বলেছিলেন, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তিনি আরও বলেছিলেন, বিদেশ থেকে আমি চেয়ে আনি, আর চাটার দল তা খেয়ে ফেলে।

আমরা আশা করি, জাতির পিতার কন্যা হিসেবে তিনি দুর্নীতিবাজদের রেহাই দেবেন না এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আকাঙ্ক্ষার সোনার বাংলাকে অব্যাহত গতিতে এগিয়ে নেবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভাবনীয় উন্নয়ন ঘটেছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। স্বাধীনতার পঞ্চাশ বছরে এ এক বড় অর্জন। বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন তা এক ধাপ এগিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি গ্রহণ করা হয়েছে, তার মাধ্যমে আগামী বিশ বছরে দেশ উন্নত দেশে পরিণত হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।

বঙ্গবন্ধুর আদর্শ, স্বপ্ন ও নীতি এখন অনেক ক্ষেত্রে স্লোগানে পরিণত হয়েছে। তার গড়া দল ও নেতা-কর্মীদের মধ্যে তাঁর দর্শন বাস্তবায়নে মনোযোগ কম পরিলক্ষিত হচ্ছে। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। বঙ্গবন্ধুর সারাজীবনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমানে দেশের সাধারণ মানুষ নানা সমস্যা ও প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে তারা দিশেহারা হয়ে পড়েছে। বঙ্গবন্ধু সারাজীবন দুঃখী মানুষের কথা বলেছেন। তাদের মুখে হাসি ফোটাবার জন্য নিরন্তর কাজ করেছেন। সোনার বাংলার মানুষ সুখে থাকবে-এ স্বপ্ন আজীবন লালন করেছেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading