ফেসবুকে থাকা ই-মেইল অ্যাকাউন্ট পরিবর্তনের উপায়
উত্তরদক্ষিণ । বুধবার, ২০ জুলাই ২০২২ । আপডেট ০৮:১০
বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিশ্বে প্রতিদিন কয়েক কোটি ব্যবহারকারী রয়েছে সাইটটির। অনেকের তো একাধিক অ্যাকাউন্টও আছে ফেসবুকে। তবে ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় ই-মেইল অ্যাড্রেস দিয়েছেন নিশ্চয়। সেই ই-মেইল অ্যাড্রেস হয়তো এখন আর ব্যবহার করছনে না। এক্ষেত্রে আপনি বর্তমানে যে অ্যাড্রেস ব্যবহার করছেন সেটি ফেসবুকে যুক্ত করে দিতে পারেন। খুব সহজেই কাজটি করত পারবেন।
ফেসবুক অ্যাকাউন্টে থাকা পুরোনো ই-মেইল অ্যাড্রেস পরিবর্তনের জন্য প্রথমেই ফেসবুকে প্রবেশ করে ডান পাশের ওপরে থাকা প্রোফাইলে ক্লিক করতে হবে। এবার ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে গিয়ে ‘সেটিংস’ অপশনটি নির্বাচন করুন। সেখানে ‘জেনারেল অ্যাকাউন্ট সেটিংস’ অপশন দেখা যাবে। ‘কন্টাক্ট’ অপশনে ক্লিক করলে বর্তমানে ফেসবুকে ব্যবহৃত ই-মেইল অ্যাড্রেস দেখা যাবে। ঠিকানাটি পরিবর্তনের জন্য এডিটে ক্লিক করলেই ‘অ্যাড এনাদার ই-মেইল অর মোবাইল নম্বর’ অপশন দেখা যাবে। অপশনটিতে ক্লিক করে নতুন ই-মেইল অ্যাড্রেস লিখে অ্যাড চাপতে হবে। এবার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখলেই আপনার দেওয়া নতুন ই-মেইল অ্যাড্রেসে লিংকযুক্ত ই-মেইল পাঠাবে ফেসবুক। লিংকটিতে ক্লিক করলেই আপনার নতুন ই-মেইল অ্যাড্রেস ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে।
অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফেসবুকে একাধিক নিরাপত্তা ফিচার রয়েছে। তারপরও হ্যাকারদের যন্ত্রণায় অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা বড় একটি চ্যালেঞ্জ। যে কোনো মুহূর্তে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছে হ্যাকাররা। সেই সঙ্গে ব্যবহারকারীর বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়ে বিপদে ফেলছে নানাভাবে। তবে কয়েকটি উপায় জানা থাকলে খুব সহজেই হ্যাকারদের হাত থেকে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন।
যে কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। হ্যাকাররা বিভিন্ন ধরনের ম্যালওয়ার পাঠাতে পারে লিঙ্কের মাধ্যমে। সেই লিঙ্ক ক্লিক করলেই বিভিন্ন ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। তাই এই ধরনের কোনো লিঙ্ক পেলে কোনোভাবেই ক্লিক করবেন না। ফোনে অনেক সময় বিভিন্ন অ্যাপের মাধ্যমে বেশ কিছু ম্যালওয়ার ঢুকে পড়তে পারে। তাই ফোনে অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই সেই অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন। ১৫ দিন অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করলে সবচেয়ে ভালো। পাসওয়ার্ড সেট করার সময় স্পেশাল ক্যারেক্টার, ক্যাপিটল লেটার ব্যবহার করুন।
ইউডি/সুস্মিত

