মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন ফজলে রাব্বী: প্রধান বিচারপতি

মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন ফজলে রাব্বী: প্রধান বিচারপতি

উত্তরদক্ষিণ । সোমবার, ২৫ জুলাই ২০২২ । আপডেট ১৪:১০

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সোমবার (২৫ জুলাই) জাতীয় ঈদগাহে ডেপুটি স্পিকারের জানাজা পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারপতি বলেন, আমি ব্যক্তিগতভাবে ১৪/১৫ বছর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একই বিল্ডিংয়ে বসেছি। এমন ভালো মানুষ আর দেখিনি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক।

শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে (নিউইয়র্ক সময় বিকেল ৪টা) আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলে রাব্বী মিয়া। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়জার রহমান এবং মায়ের নাম হামিদুন নেছা।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading