আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল পুঁজিবাজার

আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল পুঁজিবাজার
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ২৫ জুলাই ২০২২ । আপডেট ১৫:৩০

টানা ৮ কর্মদিবস দরপতনের পর সোমবার সব আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। আজও লেনদেনের শুরুর দিকে পুঁজিবাজারে বড় দরপতন ছিল। এক পরযায়ে ডিএসইএক্স মূল্য সূচক প্রায় ৬৪ পয়েন্ট কমে ৬ হাজার পয়েন্টের নিচে নেমে গিয়েছিল। দিনশেষে সূচকটি ৬ হাজার পয়েন্টের নিচে অবস্থান করবে এমন আতঙ্ক ছিল বিনিয়োগকারীদের মাঝে। তবে শেষ পরযন্ত পুঁজিবাজারে সূচক ও লেনদেনের ইতিবাচকতা রয়েছে। সূত্র-ডিএসই।

সোমবার ডিএসইতে ৬৩৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬৮ কোটি ৯৮ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৪৭০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩২ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১৫ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading