ফের বড় দরপতন পুঁজিবাজারে

ফের বড় দরপতন পুঁজিবাজারে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ১০ আগস্ট ২০২২ । আপডেট ১৫:৪০

পুঁজিবাজারে দরপতন ঠেকাতে কোনো নিয়মই যেন কাজে আসছে না। ফ্লোর প্রাইস (দরপতনের সর্বোচ্চ সীমা) নির্ধারণের এক সপ্তাহ পরে আবার তীব্র দরপতনেই ফিরে গেছে বাজার। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও হাজার কোটির নিচে অবস্থান করছে। সূত্র-ডিএসই।

বুধবার ডিএসইতে ৭৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৮৩ কোটি ৯৭ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ১ হাজার ৮৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ২৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১০৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading