সূচকের পতনেই লেনদেন শেষ

সূচকের পতনেই লেনদেন শেষ
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২ । আপডেট ১৫:৪৫

সপ্তাহের শেষকর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনেদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই ও সিএসই।

বৃহস্পতিবার ডিএসইতে ৫৮৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১৫ কোটি ৭১ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ১ হাজার ৭৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৪৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৫ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১০৩ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading