এশিয়া কাপের দল ঘোষণা আজ, কৌতূহল বাড়ছেই

এশিয়া কাপের দল ঘোষণা আজ, কৌতূহল বাড়ছেই
Bangladesh's cricketers celebrate after the dismissal of New Zealand's Cole McConchie (not pictured) during the first Twenty20 international cricket match between Bangladesh and New Zealand at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka

উত্তরদক্ষিণ । শনিবার, ১৩ আগস্ট ২০২২ । আপডেট ১৩:৪০

এশিয়া কাপের দল ঘোষণা ও সাকিব আল হাসানের বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি নিয়ে জল্পনা-কল্পনা কম হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শক্ত অবস্থানের পর বিশাল বড় অংকের চুক্তিকে না বলে দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন টেস্ট অধিনায়ক সাকিব। বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করার কথা লিখিতভাবে ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন দেশ সেরা অলরাউন্ডার। সবকিছুর অবসান শেষে ঢাকায় ফিরেছেন সাকিব।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন তিনি। বৈঠকে সাকিবের সঙ্গে নেতৃত্ব থেকে শুরু করে সকল বিষয় নিয়ে আলোচনা করবেন বিসিবি বস।

সাকিবের সঙ্গে বিসিবি বসের বৈঠকের পর এশিয়া কাপের দল ঘোষণা হবে। এই অলরাউন্ডারের চুক্তি নিয়ে সমালোচনার পরও তার কাঁধেই উঠতে যাচ্ছে নেতৃত্বের ভার। ইনজুরিতে জর্জরিত টাইগার ক্রিকেটাররা সেজন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে সময়ও নিয়েছে বিসিবি।
সম্প্রতি অনলাইন বেটিং সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের দূত হন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব।

আদতে স্পোর্টস নিউজ ওয়েবসাইট হলেও তাদের আয়ের মূল উৎস অনলাইন বেটিং। আর বাংলাদেশের আইন অনুযায়ী দেশে জুয়া নিষিদ্ধ। কারণ দেশে এখনও প্রচলিত আছে ১৮৬৭ সালে প্রণীত পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট। কোনো প্রকার জুয়ার কার্যক্রম বা এর সঙ্গে সংশ্লিষ্টতা আইন বহির্ভূত কাজ বলেই বিবেচিত হয় বাংলাদেশে। তাই সাকিবকে চুক্তি থেকে সরে আসতে চিঠি দেয় বিসিবি। বোর্ড সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এসবের সঙ্গে জড়িত থাকলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক থাকবে না।

অবশেষে চুক্তি বাতিল নিশ্চিত করে সেই চিঠি বোর্ডকে পাঠিয়েছিলেন সাকিব। আগামীকাল জানা যাবে কে হতে যাচ্ছে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ক এবং এশিয়া কাপের দলে কারা থাকছেন।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading