ইরান-পাকিস্তান ফোনালাপ: শান্তি ও স্থিতিশীলতায় জোর

ইরান-পাকিস্তান ফোনালাপ: শান্তি ও স্থিতিশীলতায় জোর

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ মে, ২০২৬, আপডেট ১২:১৫

ইরান ও পাকিস্তানের শীর্ষ কূটনীতিকদের মধ্যে টেলিফোনে আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৪ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং তার ইরানি সমকক্ষ আব্বাস আরাঘচি আঞ্চলিক পরিস্থিতি এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি পক্ষগুলোর মধ্যে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা এবং আন্তরিক মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করেছেন।

অন্যদিকে ইসহাক দার গঠনমূলক সম্পৃক্ততা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন, সংলাপ ও কূটনীতিই সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান এবং অঞ্চলসহ বিশ্বব্যাপী স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র কার্যকর পথ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading