হিলিতে পেঁয়াজের কেজি ২২ টাকা

হিলিতে পেঁয়াজের কেজি ২২ টাকা

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ আগস্ট ২০২২ । আপডেট ১১:৫০

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দরে পাইকারি বাজারে ইন্ডিয়ার পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ টাকা কেজি দরে। হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতা-বিক্রেতারা।

হিলি বন্দর বাজার ঘুরে জানা যায়, গত কয়েক দিন কেজিপ্রতি পেঁয়াজের দাম ছিল ২৮ থেকে ৩০ টাকা। তবে আজ ৫ থেকে ৭ টাকা কমে কেজিপ্রতি ২২ থেকে ২৩ টাকা করে বিক্রি হচ্ছে। দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় আমদানি বেশি, অতিরিক্ত গরম, ক্রেতা সংকট ও ডলারের দাম কমতে শুরু করার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

হিলি বাজারের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, পেঁয়াজ আমদানি বেড়েছে তবে বেচাবিক্রি বর্তমানে অনেক কম। এ ছাড়া ডলারের দাম কমের দিকে তাই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি চলমান রয়েছে। ডলারের মূল্য কমতে শুরু করেছে, আশা করি ২০ টাকা কেজিতেও পেঁয়াজ পাওয়া যাবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading