‘লাইগার’ সিনেমায় প্রথম পছন্দ ছিলেন না অনন্যা

‘লাইগার’ সিনেমায় প্রথম পছন্দ ছিলেন না অনন্যা

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ আগস্ট ২০২২ । আপডেট ১২:১০

সম্প্রতি মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাইগার’। সিনেমাটির টিজার, ট্রেইলার দর্শকের মধ্যে সাড়া জাগালেও মুক্তির পর খুব একটা সুবিধা করতে পারছে না।

‘লাইগার’ সিনেমায় জুটি বেঁধেছেন ভারতের তেলেগু সিনেমার অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। অভিনয় নিয়ে অতীতে অনেক বিদ্রূপের শিকার হয়েছেন অনন্যা। এই সিনেমাতেও তার অভিনয় সমালোচিত হচ্ছে।

এদিকে এক সাক্ষাৎকারে ‘লাইগার’ সিনেমার পরিচালক পুরী জগন্নাথ জানিয়েছেন, অনন্যা নয়, ‘লাইগার’ সিনেমায় তার প্রথম পছন্দ ছিল অন্য এক অভিনেত্রী। আর তিনি হলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর।

কিন্তু কেন জাহ্নবীকে নিতে চেয়েছিলেন পরিচালক? পুরী জগন্নাথ জানান, জাহ্নবীর মা শ্রীদেবীর অনেক বড় ভক্ত তিনি, আর সে কারণেই জাহ্নবীকে নেওয়ার ইচ্ছে ছিল তার। কিন্তু শিডিউল না মেলায় সিনেমাটিতে তাকে নেওয়া হয়নি। পরে প্রস্তাব দেওয়া হয় অনন্যা পান্ডেকে।

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। এটি প্রযোজনা করেছেন করন জোহর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading