১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ আগস্ট ২০২২ । আপডেট ১৬:২০

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে লেনদেন ২ হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে; যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

এর আগে ২০২১ সালের ১০ অক্টোবর ডিএসইতে ২ হাজার ৪৯৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সূত্র-ডিএসই।

রবিবার ডিএসইতে ২ হাজার ১০৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৩২৭ কোটি ৬৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৭৭৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪০১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯০ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৭১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৯টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৮০ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৫৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading