দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১২:২৫
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভবনের অষ্টম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আগুন লাগে। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের বলেন, সার্ভার রুমের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
ইউডি/কেএস

