এক গাছেই প্রায় ৬ হাজার টমেটো

এক গাছেই প্রায় ৬ হাজার টমেটো

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ০৯:৫৫

একটি গাছে ৫ হাজার ৮৯১টি টমেটো ফলিয়েছেন ইংল্যান্ডের কৃষক ডগলাস স্মিথ। ৫ হাজার ৮৯১টি টমেটো ফলিয়ে বিশ্ব রেকর্ড গড়ার দাবি ডগলাসের। এ জন্য তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে আনুষ্ঠানিক আবেদন করেছেন।

তবে আবাদ করে রেকর্ড গড়ার ঘটনা ডগলাসের জীবনে এবারই প্রথম নয়। এর আগে নিজের বাগানের ২০ ফুট লম্বা সূর্যমুখীগাছের জন্য রেকর্ড গড়েছিলেন তিনি। ডগলাস স্মিথ ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের হার্টফোর্টশায়ারের বাসিন্দা। শখের বশে নিজের গ্রিনহাউসে শাকসবজি আবাদ করেন তিনি। তবে তিনি ভিন্নধর্মী আবাদের জন্য স্থানীয়দের কাছে ‘চ্যাম্পিয়ন গ্রোয়ার’ নামে পরিচিত। গাছ থেকে সংগ্রহের পর টমেটোর সম্মিলিত ওজন হয়েছে ২০ কেজির বেশি। এসব টমেটো সংগ্রহ করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে তার।

ইতোমধ্যে ডগলাস দাবি করেছেন, এক গাছে সবচেয়ে বেশি টমেটো ফলানোর বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। গিনেস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এক গাছে সবচেয়ে বেশি টমেটো ফলানোর বিশ্ব রেকর্ড সুরজিত সিং কেইথের দখলে। তিনি ইংল্যান্ডে ওয়েস্ট মিডল্যান্ডের বাসিন্দা। সুরজিত তার গাছে একসঙ্গে ১ হাজার ৪৫৫টি টমেটো ফলিয়ে রেকর্ড গড়েছেন।

প্রসঙ্গত, টমেটো একটি ক্ষুধাবর্ধক, তৃপ্তিদায়ক ফল ও সবজি। পাকা টমেটো ছোট বড় সকলের পছন্দনীয় ও সালাতে অতুলনীয়। টমেটোতে রয়েছে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘সি’। টমেটো খেলে রক্তের লাল কণিকা বৃদ্ধি পায় এবং শরীরের ফ্যাকাশে ভাব ও রক্তস্বল্পতা দূর হয়। বিজ্ঞানীদের মতে, শরীরের পুষ্টির জন্য যা যা দরকার লৌহ এবং অন্য ক্ষার টমেটোতে প্রচুর পরিমাণে রয়েছে। আপেল, কমলালেবু, আঙুর প্রভৃতি দামি ফলের চেয়ে টেমেটোতে রক্ত তৈরির ক্ষমতা বেশি আছে। এতে লবণ, পটাশ, লোহা, চুন আর ম্যাঙ্গানিজ যথেষ্ট পরিমাণে রয়েছে। তাছাড়াও কাঁচা ও পাকা টমেটো রান্না করে খেতে বেশ মজাদার। প্রতি ১০০ গ্রাম টমেটোতে আছে ০.৯ গ্রাম আমিষ, ৩.৬ গ্রাম শর্করা, ০.৮ মি. গ্রাম আঁশ, ০.২ মি. গ্রাম চর্বি, ২০ কিলোক্যালরি শক্তি, ৪৮ মি. গ্রাম ক্যালসিয়াম, ২০ মি. গ্রাম ফসফরাস, ০.৬৪ মি. গ্রাম লৌহ, ৩৫১ মাইক্রোগ্রাম ক্যারোটিন ও ২৭ মি. গ্রাম ভিটামিন ‘সি’। টমেটো হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর। এছাড়াও টমেটো ভিটামিন এ ও সি এর এক অনন্য উৎস। টমেটো মহান আল্লাহ তায়ালার এক অপূর্ব দান। এর উপকারিতার শেষ নেই। তাই সুস্থ, নিরোগ থাকতে যদি চান, নিত্যদিন একটি করে টমেটো খান।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading