বিতর্কিত ‘বিগ বস’-এর ঘরে যাচ্ছেন নুসরাত!

বিতর্কিত ‘বিগ বস’-এর ঘরে যাচ্ছেন নুসরাত!

উত্তরদক্ষিণ । শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ০৮:৫৫

বিতর্কের অপর নাম যেন ইন্ডিয়ার বাংলা সিনেমার অভিনেত্রী নুসরাত জাহান। অন্যদিকে বহুল বিতর্কিত টেলিভিশন শো ‘বিগ বস’। এবার এই দুই বিতর্ক এক হতে চলেছেন! হিন্দি ‘বিগ বস’-এর ঘরে প্রতিযোগী হিসেবে যোগ দিতে যাচ্ছেন এই অভিনেত্রী। আপাতত পারিশ্রমিক নিয়ে কথাবার্তা চলছে। ইন্ডিয়ার একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এ বিষয়ে কথা বলতে সংবাদমাধ্যমটি নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করলে ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটাই বলেননি। তৃণমূলের এই সাংসদ বলেন—‘এ নিয়ে আমি এখন কিছু বলতে চাই না।’

কাজের চেয়ে ব্যক্তিগত কারণে অধিক বিতর্কের মুখে পড়েছেন নুসরাত। মূলত, এর শুরুটা হয় নিখিল জৈনকে বিয়ে করার মধ্য দিয়ে। পরবর্তীতে নায়ক যশের সঙ্গে ‘পরকীয়া’ সম্পর্কে জড়িয়ে তুমুল সমালোচনার জন্ম দেন। আর এই আগুনে ঘি ঢালেন অন্তঃসত্ত্বা হয়ে; কারণ তার সন্তানের বাবা কে তা পুরোপুরি গোপন রাখেন নুসরাত।

তবে সব বিতর্ক উপেক্ষা করে স্বামী যশ ও সন্তান নিয়ে ভালো সময় পার করছেন নুসরাত। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের কাজে মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী। এবার ‘বিগ বস’ প্রতিযোগিতায় নাম লেখানোর খবরে আলোচনায় উঠে এলেন এই নায়িকা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading