১৮ লাখ বছর আগের ‘মানুষের’ দাঁত আবিষ্কার!

১৮ লাখ বছর আগের ‘মানুষের’ দাঁত আবিষ্কার!

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৪:০০

জর্জিয়া থেকে প্রায় ১৮ লাখ বছর আগের আদি প্রজাতির মানুষের একটি দাঁত আবিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। গত সপ্তাহে জর্জিয়ার রাজধানী তিবিলিস থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওরোজমানি গ্রাম থেকে গত সপ্তাহে দাঁতটি আবিষ্কৃত হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এটি আফ্রিকার বাইরে আবিষ্কৃত মানুষের আদি প্রজাতির (হোমিনিড) সবচেয়ে পুরোনো চিহ্ন।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওরোজমানি গ্রামটি দমনিসির কাছাকাছি অবস্থিত। এর আগে দমনিসিতে ১৮ লাখ বছর আগের বয়সের মানুষের মাথার খুলি আবিষ্কৃত হয়েছিল।

জর্জিয়ান জাতীয় জাদুঘরের প্রত্নতত্ত্ববিদ জিওর্জি কোপালিয়ানি বলেন, আমাদের নেতৃত্বে খনন কাজ শুরু হয়। তারপর আমরা আমাদের জীবাশ্মবিদদের সাথে যোগাযোগ করি । সেখান থেকে নিশ্চিত করা হয় যে এটি হোমিনিডের দাঁত ছিল। ২০১৯ সালের ওরোজমানি গ্রামে খনন কাজ শুরু করে কোপালিয়ানি ও তার দল। ২০২০ সালে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে সেটি থেমে যায়। পরে ২০২১ সালে এই খনন কাজ আবার শুরু হয়।

দিমানিসের ওই আবিষ্কার বেশ তাৎপর্যপূর্ণ ছিল। কারণ সেটি ছিল আফ্রিকার বাইরে কোনো অঞ্চলে সবচেয়ে প্রাচীন মানুষের নিদর্শন। ওরোজমানিতে প্রাচীন মানুষের দাঁতটির সন্ধান পান ব্রিটিশ শিক্ষার্থী জ্যাক পিয়ার্ট। প্রত্নতত্ত্বের এই শিক্ষার্থী বলেন, জর্জিয়া প্রাচীন মানুষের জীবাশ্মের গবেষণায় গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে।

অনুসন্ধানকারী দলের শিক্ষার্থীরা বলছেন, আফ্রিকা মহাদেশের বাইরে আদি মানুষের বসতির অন্যতম একটি কেন্দ্র হতে পারে জর্জিয়ার ওই অঞ্চল। এটি ইউরোপের প্রাগৈতিহাসিক মানববসতিগুলোর অন্যতম। খননকাজে অংশগ্রহণকারী গবেষকদের নেতা জিওর্গি বিদজিনাশভিলি জানান, দিমানিসে প্রাপ্ত মাথার খুলির মানুষ যে প্রজাতির, তার সঙ্গে ওরোজমানির মানুষের প্রজাতিগত সম্পর্ক রয়েছে।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading