রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ না পেয়ে রাশিয়ার নিন্দা

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ না পেয়ে রাশিয়ার নিন্দা

উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১১:০০

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ না পেয়ে রাশিয়ার নিন্দাব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়াকে আমন্ত্রণ করা হয়নি
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়াকে আমন্ত্রণ করা হয়নি। ব্রিটেনের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ কর্তৃপক্ষ ওই নিন্দা জ্ঞাপন করে।

ইউক্রেনে রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও ব্রিটেনের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। এমন সময়ে ব্রিটিশ রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ না পেয়ে আরও চটেছে রাশিয়া। এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া জাতীয় ট্র্যাজেডিকে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে ব্যবহার করছে ব্রিটেন। আমাদের দেশের সঙ্গে ব্রিটিশদের সমস্যা মীমাংসার জন্য তারা এ চরম অনৈতিক কাজ করছে। এটা দ্বিতীয় এলিজাবেথের স্মৃতির প্রতি নিন্দাজনক কাজ।’

ইউক্রেনে রুশ আক্রমণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও তার পশ্চিমা মিত্ররা বিশ্বমঞ্চে রাশিয়া এবং তার মিত্র রাষ্ট্র বেলারুশকে বিচ্ছিন্ন করতে চাইছে। এ জন্য রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছাড়াও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাজ্য ও এর মিত্ররা।

আগামী সোমবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ ও মিয়ানমারের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন। মঙ্গলবার ব্রিটিশ সরকারের কার্যালয় হোয়াইট হলের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ রাজপরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর ব্রিটেনের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে এলাকার সেইন্ট পল গির্জায় সমাহিত করা হবে রানির লাশ। সমাহিত করার আগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ব্রিটেনের পার্লামেন্ট ভবনের ওয়েস্ট মিনস্টার হলে তার লাশ চার দিনের জন্য রাখা হয়েছে।

সূত্র: এনডিটিভি, রয়টার্স

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading