অতিরিক্ত পানি পিপাসা, ঘনঘন প্রসাবের বেগ, এটা কিসের ইঙ্গিত

অতিরিক্ত পানি পিপাসা, ঘনঘন প্রসাবের বেগ, এটা কিসের ইঙ্গিত

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ০১:২২

যে কোনও রোগের প্রাথমিক লক্ষণ দেখেই সবাই যদি সতর্ক হতে পারে তা হলে চিকিৎসার ক্ষেত্রে সহজ হয়। রোগও নিয়ন্ত্রণ হয় তাড়াতাড়ি। ডায়াবিটিস ইনসিপিডাসও তেমনই একটি রোগ। এটি সাধারণ ডায়াবিটিসের থেকে আলাদা। শরীরে ভেসোপ্রেসিন নামক হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়াই এর মূল কারণ।

লক্ষণ: এই রোগে প্রসাবের পরিমাণ বেড়ে যায় উল্লেখজনক হারে। ফলে বারবার প্রসাবের বেগ আসে। এমনকি রোগ বেড়ে গেলে দিনে ২০ লিটারের সমান প্রসাবও উৎপন্ন হতে পারে। পাশাপাশি এই সমস্যায় বেড়ে যায় পিপাসা। ফলে বার বার পানি পান করতে উদ্যত হন রোগী।

চিকিৎসা: এই ধরনের লক্ষণ দেখা দিলে সাধারণত কিছু ক্ষণ পানি পানে বিরত রাখা হয় রোগীকে। তার পর প্রসাব ও রক্তে তরলের পরিমাণ পরীক্ষা করার নির্দেশ দেন চিকিৎসকরা। রোগ চিহ্নিত করা গেলে, ভেসোপ্রেসিন হরমোনের অনুরূপ কৃত্রিম একটি উপাদান প্রয়োগ করেন চিকিৎসকরা। নাকের স্প্রে, ট্যাবলেট কিংবা ইঞ্জেকশনের মাধ্যমে এই ওষুধ দেওয়া যেতে পারে। তবে এই ধরনের কোনও সমস্যা দেখা দিলে অবিলম্বে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয়।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading