আপনার পছন্দের ফুল কী ভাবে ফুলদানিতে তাজা রাখবেন?
উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৫:৫৫
ফুল ভালোবাসে না এমন একজনও খুঁজে পাওয়া মুশকিল। অনেকেই ঘরে-বারান্দায় ফুল দিয়ে সাজিয়ে রাখতে পছন্দ করেন। তাই বাজার থেকে পছন্দের ফুল কিনে নিয়ে আসে। আর যদি সেই ফুলের ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে ত মন্দ লাগে না!। আপনারা জানেন পুরনো আমলে ঘর সাজানোর অন্যতম উপকরণ কিন্তু ছিল বাগানের তাজা ফুল। এখনও ঘরসজ্জার ফ্যাশনে এর ব্যতিক্রম ঘটেনি। ফুল ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি, মনও ভাল রাখে। বাজার থেকে টাটকা ফুল কিনে আনলেন বটে, তবে দিন দুয়েকের মধ্যেই সেই ফুল শুকিয়ে যায়। আসুন জেনে নিই আপনার প্রিয় ফুল কীভাবে ফুলদানিতে দীর্ঘ দিন তাজা রাখতে পারবেন।
১) যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে। সে দিকে নজর রাখতে হবে। ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুলগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে।
২) ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তা হলে দীর্ঘ দিন তাজা থাকবে।
৩) ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু জলে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে, সে দিকে নজর রাখুন। না হলে ফুলে পচন তাড়াতাড়ি ধরবে।
৪) দু’টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, দু’চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলিকে বেশি দিন তাজা রাখবে।
৫) ফুলদানির জল পাল্টানোর অভ্যাস নেই তো? ফুল কিন্তু এ কারণেও শুকিয়ে যেতে পারে। দু’দিন অন্তর ফুলদানির জল পাল্টে ফেলুন।

