যেখানে প্রয়োজন হয় সেখানেই শক্তি প্রয়োগ করে র‍্যাব

যেখানে প্রয়োজন হয় সেখানেই শক্তি প্রয়োগ করে র‍্যাব

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৫:২৫

র‍্যাবের বিদায়ী মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, যেখানে প্রয়োজন হয় না সেখানে র‍্যাব কোনো শক্তি প্রয়োগ করে না। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য বলেন।

আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ‘ক্রসফায়ার’ কমে গেছে কি না জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, এটা আমরা মনে করি না। যেখানে প্রয়োজন হয়, ঠিক সেখানেই আমরা শক্তি প্রয়োগ করি। যেখানে প্রয়োজন হয় না, সেখানে আমরা বিন্দুমাত্র শক্তি প্রয়োগ করার…এই দেশের নাগরিক, বঙ্গবন্ধু বলেছিলেন, তোমরা এই দেশের পুলিশ, তোমরা এই দেশের নাগরিক। ল’ এনফোর্সেস এ দেশের, আমরা কেন আমাদের দেশের লোকের বিরুদ্ধে অবস্থান করবো! যখন নিতান্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে…যখন আমি আক্রান্ত হই, তখন পলায়ন রোধ, মাদক-অস্ত্র উদ্ধারের জন্য, মানবপাচার বন্ধ করার জন্য; মাদক-অস্ত্র-মানবপাচারকারী যখন আক্রমণ করে তখন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিয়ে থাকি। যেহেতু আমাদের প্রশিক্ষণ আছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আইন যে ক্ষমতা দিয়েছে সেই সীমা বিন্দুমাত্র অতিক্রম করতে আমরা দেই না।’

প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading