দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৬:১০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দর বেড়েছে, ১১৪টির দর কমেছে, ১৮৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন ক্যাবলসের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার ইস্টার্ন ক্যাবলসের ক্লোজিং দর ছিল ১৮২ টাকা ৮০ পয়সা। আজ বুধবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২০১ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকসের ৯.৩৬ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের ৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৫.৬৪ শতাংশ, বিবিএসে ৪.৭১ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৬৪ শতাংশ, লাভেলো আইসক্রীমের ৪.০২ শতাংশ, এটলাস বাংলাদেশের ৩.৯১ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৩.৮৪ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading