শেহজাদ আমার ও বুবলীর সন্তান: শাকিব খান

শেহজাদ আমার ও বুবলীর সন্তান: শাকিব খান

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৪:০০

এবার সন্তানের কথা স্বীকার করলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান।

এ নিয়ে গণমাধ্যমে নানান খবর আসার পর শুক্রবার দুপুর ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বুবলী।

সন্তানের ছবি প্রকাশ্যে নিয়ে এসেছে শাকিব খান এক বার্তায় জানিয়েছেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।’

এরপর শাকিব বলেন, ‘শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

শাকিব-বুবরীর ঘনিষ্ঠ সূত্র জানায়, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। তবে তাঁরা কবে বিয়ে করেছেন এই তথ্য জানাতে পারেনি সূত্রটি।

দুই পোস্টের ছোট্ট ছেলের ছবি জুড়ে দিয়েছেন এই তারকা জুটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading