ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করার ঘোষণা পুতিনের
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৯:২০
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) চুক্তি সইয়ের অনুষ্ঠানে পুতিন এক ভাষণে এই নতুন অঞ্চলগুলোকে রাশিয়ার ভূখন্ড বলে ঘোষণা দেন।
তিনি বলেন, ওই অঞ্চলগুলোতে বাস করা মানুষজন রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চাওয়ার পথ বেছে নিয়েছে। তবে পশ্চিমা বিশ্ব ইউক্রেনের চার অঞ্চলে রাশিয়ার গণভোটকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে। রাশিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক ও দোনেৎস্ক এবং দক্ষিণাঞ্চলের জেপোরোজিয়া ও খেরসন।
আগামী কয়েকদিনে আনুষ্ঠানিক আরও কিছু পক্রিয়ার মধ্য দিয়ে অঞ্চলগুলো রাশিয়া ফেডারেশনভুক্ত হবে। প্রেসিডেন্ট পুতিনের চুক্তিতে সইয়ের পর এ সংক্রান্ত নথি যাবে রাশিয়ার সাংবিধানিক আদালতে। এরপর রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমা ও উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিলে এসব চুক্তি অনুমোদন পেতে হবে।
ইউডি/সিফাত

