ফ্রেন্ডস ভিউ এর আয়োজনে অনুষ্ঠিত হলো “স্টারবাকস কফি নাইট”

ফ্রেন্ডস ভিউ এর আয়োজনে অনুষ্ঠিত হলো “স্টারবাকস কফি নাইট”

উত্তরদক্ষিণ । শনিবার, ০১ অক্টোবর ২০২২ । আপডেট ০৯:৩০

ইভেন্ট প্রতিষ্ঠান ফ্রেন্ডস ভিউ এর আয়োজনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ফ্রেন্ডস ভিউ প্রেজেন্ট “স্টারবাকস কফি নাইট” ফ্যাশন ফর লাইফ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর স্বনামধন্য রেষ্টুরেন্ট THE RHINE এ জমকালো আয়োজনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হলো।

অনুষ্ঠানে কোরিওগ্রাফার সায়েদ রুমার কোরিওগ্রাফিতে দেশের আলোচিত এক ঝাঁক মডেলের দৃষ্টিনন্দন ফ্যাশন কিউগুলো অনুষ্ঠানে এক অন্যরকম মাত্রা যোগ করেছে। ডিজাইনার হিসেবে ছিলেন রোজা আফরোজা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক ফ্রেন্ডস ভিউ’র চেয়ারম্যান রবি চৌধুরী।

তানিয়া

সেই সাথে আরো উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশন এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব হারুনর রশীদ (সি আই পি), দেবাশীষ বিশ্বাস, সংগীতশিল্পী শেখ সাদী,বুলবুল টোম্পা,নাজমী জান্নাত, পিটন খান, মালা খন্দকার, সামির জনি।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আর জে রায়ান রাশিদ, ফটোগ্রাফি ছিলেন অরন্য জিয়া,সিনেমাটোগ্রাফিতে ছিলেন জিয়া, মেকআপ স্পন্সরে ছিলেন নাদিয়া আফরোজ, আর ফ্রেন্ডস ভিউ পরিবারের সকল সদস্যবৃন্দ।সমাপনী বক্তব্য রাখেন ফ্রেন্ডস ভিউ এর ডি এম ডি পলাশ ইসলাম। অনুষ্ঠান আয়োজনে ছিল ফ্যাশন শো, স্টারবাকস কফি, ডিনার।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading