শুটিংয়ে ফিরলেন শাকিব-বুবলী

শুটিংয়ে ফিরলেন শাকিব-বুবলী

উত্তরদক্ষিণ । শনিবার, ০১ অক্টোবর ২০২২ । আপডেট ১১:৪৫

বুবলীর সন্তান শেহজাদ খান বীরকে প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন শাকিব খান। গতকাল শুক্রবার এই ঘটনাকে নিয়ে সরগরম ছিল নেট দুনিয়া। অন্য কোনো বিষয় পাত্তাই পায়নি এ দিন।

এদিকে ব্যক্তিগত সমস্যার সমাধান করে আজ শনিবার শুটিংয়ে ফিরেছেন শাকিব-বুবলী। তপু খান পরিচালিত ‘লিডার— আমিই বাংলাদেশ’ সিনেমার বাকি থাকা গানের শুটিং করবেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শুটিং সেটে মেকআপ নিচ্ছেন বুবলী। আর শাকিব শুটিংয়ের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

জানা গেছে, দুই দিন শুটিং করবেন শাকিব-বুবলী। তারপরই সিনেমার কাজ শেষ হবে। এরপর পোস্ট প্রোডাকশন শেষে ভালো দিনক্ষণ দেখে মুক্তি দেওয়া হবে।

গত বছরের ১৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে সিনেমাটির নাম ঘোষণা এবং শিল্পীদের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেদিন প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে শাকিব খান, শবনম বুবলী ও তপু খানের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। এর মাধ্যমে দীর্ঘদিন পর আড়াল থেকে প্রকাশ্যে আসেন বুবলী।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading