আজ শেখ আলেমা খাতুনের মৃত্যুবার্ষিকী
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ০০:৩০
আজ রবিবার (০২ অক্টোবর) উত্তরদক্ষিণ-এর প্রতিষ্ঠাকালীন সম্পাদকমন্ডলীর সভানেত্রী ও বিশিষ্ট সমাজ সেবিকা শেখ আলেমা খাতুনের ২২তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে দৈনিক উত্তরদক্ষিণের উদ্যোগে ঢাকায় আজ লালমাটিয়া স্টাফ কোয়ার্টার জামে মসজিদে কোরানখানি ও বাদ-মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে একই দিনে সাতক্ষীরায় মরহুমার গ্রামের বাড়িতে নলকুড়া মাদ্রাসায় কোরানখানি, দোয়া মাহফিল ও এতিম/মাদ্রাসা ছাত্রদের মাঝে খাদ্য বিতরণের কর্মসূচী নেয়া হয়েছে।
শেখ আলেমা উত্তরদক্ষিণ পত্রিকা প্রকাশনার অন্যতম উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক ছিলেন।
স্বেচ্ছাসেবী সংস্থা ‘সলিডারিটি বাংলাদেশ’-এর চেয়ারপারসন হিসেবে তিনি বিভিন্ন সমাজসেবা ও কল্যাণমূলক কাজের সঙ্গে ওতোপ্রোতভাবে যুক্ত ছিলেন।
ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন লড়াই করে ২০০০ সালের এইদিনে তিনি মারা যান।

