দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:৫০

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ১১৫টির দর বেড়েছে, ৮১টির দর কমেছে, ১৭৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল লিজিংয়ের ক্লোজিং দর ছিল ৬ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ১০ শতাংশ, বিডিকমের ৯.৯৫ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.৯২ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৯.৭৯ শতাংশ, বিবিএসের ৯.৭৪ শতাংশ, কেয়া কসমেটিকসের ৯.৭২ শতাংশ, আমান ফিডের ৯.১৮ শতাংশ, কপারটেকের ৮.৫৪ শতাংশ এবং ফারইস্ট নিটিংয়ের ৮.৪৫ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading