র‍্যাব সংস্কারের মধ্যেই আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

র‍্যাব সংস্কারের মধ্যেই আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:৪০

র‍্যাব সংস্কারের মধ্যেই আছে। র‍্যাবের কেউ অপরাধে যুক্ত হলে তার ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নিয়েছি। রবিবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁও-এ মানবপাচার নিয়ে এক গবেষণা প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি আরও বলেন, র‍্যাব -পুলিশ যেই হোক, শাস্তিযোগ্য অপরাধ করলে তারা কিন্তু শাস্তির বাইরে যায়নি।জেলে গিয়ে দেখুন অনেক পুলিশ ও র‍্যাব সদস্য জেল খাটছে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আমেরিকা যে সংস্কারের কথা বলছে আমরা সবসময় সেটা করছি। আমরা র‍্যাব আধুনিকায়ন করছি, যেটা প্রয়োজন সেটাই করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাব এলিট ফোর্স, আমরা বিভিন্ন সময়ে র‍্যাবকে বিশেষ দায়িত্ব দিয়ে থাকি। তারা তাদের নীতিমালা অনুযায়ী কাজ করে থাকে। আমাদের কাছে যে রিপোর্টটা এসেছে, আমরা তা স্টাডি করছি, যদি কারও ব্যক্তিগত ইনভলভমেন্ট থাকে সেগুলো আমরা দেখছি। আমরা চেক করে দেখছি, ভুলভ্রান্তি থাকলে আমরা দেখছি। র‍্যাবের কার্যক্রম বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র‍্যাব যখন তৈরি হয় তাদের ট্রেনিং দিয়েছিল আমেরিকা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading