শেখ আলেমা’র ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

শেখ আলেমা’র ২২তম মৃত্যুবার্ষিকী পালিত
শেখ আলেমা । উত্তরদক্ষিণ

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২১ । আপডেট ০৮:২৮

দৈনিক উত্তরদক্ষিণ-এর প্রতিষ্ঠাকালীন সম্পাদকমন্ডলীর সভানেত্রী ও বিশিষ্ট সমাজ সেবিকা শেখ আলেমা খাতুনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার (০২ অক্টোবর) ঢাকা ও সাতক্ষীরাতে কর্মসূচী পালিত হয়েছে।

তিনি উত্তরদক্ষিণ পত্রিকা প্রকাশনার অন্যতম উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়া তিনি স্বেচ্ছাসেবী সংস্থা ‘সলিডারিটি বাংলাদেশ’-এর চেয়ারপারসন হিসেবে বিভিন্ন সমাজসেবা ও কল্যাণমূলক কাজের সঙ্গে ওতোপ্রোতভাবে যুক্ত ছিলেন।

ঢাকা : এ উপলক্ষে দৈনিক উত্তরদক্ষিণের উদ্যোগে ঢাকায় আজ লালমাটিয়া স্টাফ কোয়ার্টার জামে মসজিদে কোরানখানি ও বাদ-মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুসল্লি ও নিকটজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মুহম্মাদ মকবুল হোসাইন।

সাতক্ষীরা : পরিবারের পক্ষ থেকে একই দিনে সাতক্ষীরায় মরহুমার গ্রামের বাড়িতে কোরানখানি, দোয়া মাহফিল ও এতিম/মাদ্রাসা ছাত্রদের মাঝে খাদ্য বিতরণের কর্মসূচী নেয়া হয়।

সাতক্ষীরার নলকুড়া কাসিমুল উলুম মাদ্রাসায় দিনব্যাপি কোরানখানি হয়। দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে এতিম ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

বিকেলে দোয়া মাহফিল শেষে শেখ আলেমা খাতুন সহ অন্যান্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উক্ত মাদ্রাসার মুফতি মাওলানা ইলিয়াস খান।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading