নির্বাচন হলে গুজরাটে জিতবে আম আদমি পার্টি: কেজরিওয়াল
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ২২:০০
ইন্ডিয়ার আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, নির্বাচন হলেই গুজরাটের নেতৃত্বে যাবে তার দল। রবিবার (২ অক্টোবর) এমন দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী।
কেজরিওয়াল সংবাদ সম্মেলনে বলেন, সূত্র মারফৎ জানা গেছে একটা আইবি রিপোর্ট সামনে এসেছে। সেখানে লেখা হয়েছে, যদি আজ নির্বাচন হয় তবে গুজরাটে সরকার গড়বে আপ। তিনি আরও জানিয়েছেন, গোয়েন্দা রিপোর্টে একেবারে অল্প মার্জিনে আপের জয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে গুজরাটের মানুষকে বিজেপিকে বড় ধাক্কা দিতে হবে।
তিনি বলেন, রিপোর্টে উল্লেখ করা হয়েছে, খুব স্বল্প মার্জিনে জিতবে আপ। সেক্ষেত্রে গুজরাটবাসীর কাছে আবেদন জোর ধাক্কা দিন যাতে আপ সুবিধাজনক মার্জিনে জিততে পারে। আপ নেতৃত্ব জানিয়েছে, এই আইবি রিপোর্ট আসার পরেই কংগ্রেস আর বিজেপি একসঙ্গে গোপন মিটিং শুরু করে দিয়েছে।
ইউডি/সুপ্ত

