ছেলেকে নিয়ে পরীমণি’র ব্যস্ত সময়
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ১২:২০
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি গত ১০ আগস্ট পুত্রসন্তানের মা হয়েছেন। তার নাম শাহীম মুহাম্মদ রাজ্য। মাতৃত্বের স্বর্গীয় মুহূর্তগুলো দারুণ অনুভব করছেন নায়িকা। ছেলেকে নিয়ে নিজের অনুভূতিগুলো মাঝে মধ্যে ছড়িয়ে দিচ্ছেন বন্ধু-শুভাকাঙক্ষীদের মনেও।
সোমবার (৩ অক্টোবর) ভোরে ফেসবুকে এক স্ট্যাটাসে পরী জানালেন ছেলে রাজ্য না ঘুমালে তিনিও ঘুমাতে পারেন না। পরীর ভাষায়, আমার ছেলে না ঘুমালে তো আমারও ঘুম নেই। তারপর একটা সময় ছেলে আমার ঠিকই ঘুমায় আর আমি চাতকের মতো তার মুখের দিকে তাকিয়ে থাকি, কখন সে ঘুমু ঘুমু হাসবে।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।
ইউডি/সুপ্ত

