দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:৪০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৬ প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দর বেড়েছে, ১২২টির দর কমেছে, ১৭৯টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সামিট এলায়েন্স পোর্টের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গতকাল রবিবার সামিট এলায়েন্স পোর্টের ক্লোজিং দর ছিল ৩৫ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৮ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৮.২৩ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লুব রেফের ৭.৮৯ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.৪০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬.০৬ শতাংশ, ইয়াকিন পলিমারের ৫.৮১ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৫.৭৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৪৯ শতাংশ, কেয়া কসমেটিকসের ৫.০৬ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪.৯১ শতাংশ, সী-পার্ল হোটেলের ৪.৭৮ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading