চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন সুভান্তে পাবো

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন সুভান্তে পাবো

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:১৫

চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখায় এ বছর নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী সুভান্তে পাবো। ‘বিলুপ্ত হোমিনিন ও মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য’ নোবেল পুরস্কার পেয়েছেন তিনি।

নোবেল কমিটির সেক্রেটারি থমাস পার্লম্যান বলেন, বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন সম্পর্কিত আবিষ্কারের জন্য সুডিশ বিজ্ঞানীকে ২০২২ সালের চিকিৎসাবিজ্ঞান অথবা শরীরতত্ত্বে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

চলতি বছরের প্রথম পুরস্কার ঘোষণা করা হয়েছে আজ। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট বাংলাদেশে সময় ৩টা ৩০ মিনিটের দিকে তার নাম ঘোষণা করে নোবেল কমিটি। ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরুর পর থেকে এ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে শতাধিক বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading