শাকিব-বুবলীর বিয়ে হয় চার বছর আগে

শাকিব-বুবলীর বিয়ে হয় চার বছর আগে

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ১৮:১৫

সময়ের সবচেয়ে আলোচিত-সমালোচিত নাম শাকিব খান ও বুবলী। দুজনের সন্তানকে নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। কিন্তু তবুও আরোচনার শীর্ষে ছিলো তাদের বিয়ে সংক্রান্ত ইস্যু। এবার সে বিষয়টি নিশ্চিত করেছেন বুবলী নিজেই। ২০১৮ সালেই বিয়ে করেছেন শাকিব-বুবলী।

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শবনম ইয়াসমিন বুবলী নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। শাকিবের সঙ্গে নিউ ইয়র্কের টাইম স্কয়ারে তোলা নিজের দুটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ উল্লেখ করেছেন ‘বসগিরি’ খ্যাত এই অভিনেত্রী। যদিও গত শুক্রবার নিজেদের সন্তানের ছবি প্রকাশ করেছিলেন শাকিব ও বুবলী দুজনই। সোমবার সন্ধ্যায় জানালেন বিয়ের তারিখ।

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শবনম ইয়াসমিন বুবলী বিয়ের তারিখ ফেসবুকে জানান

বুবলী এদিন ফেসবুক হ্যান্ডেলে বলেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০১৮ সালের ২০ আগস্ট ও ২০২০ সালের ২১ আগস্ট। যথাক্রমে আমাদের বিবাহবার্ষিকী ও আমাদের সন্তানের জন্মদিন। সকলে আমাদের জন্য দোয়া করবেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading