আওয়ামী লীগের সংসদীয় ও মনোনয়ন বোর্ডের সভা আজ

আওয়ামী লীগের সংসদীয় ও মনোনয়ন বোর্ডের সভা আজ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ । আপডেট ০৮:০০

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা আহ্বান করা হয়েছে।

আজ মঙ্গলবার (০৪ অক্টোবর) এদিন বিকেল ৪ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এ সভায় জাতীয় সংসদের ফরিদপুর-২ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনিত করা হবে বলে জানা গেছে ৷ এই আসনের সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয় ৷

আগামী ৫ নভেম্বর আসনটিতে উপ নির্বাচনের ভোট অনুষ্ঠানের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading